প্রোডাক্ট ইন্টেলিজেন্স বিডি
লগইন

আমরা কীভাবে প্রোডাক্ট বাছাই করি

কোনো প্রোডাক্ট আমরা হাতে বেছে বসাই না। প্রতিটি প্রোডাক্ট আসল ডেটা থেকে খুঁজে বের করা হয়, একই নিয়মে ০–১০০ স্কোর দেওয়া হয়, আর প্রতিটি সংখ্যার উৎস ও তারিখ রাখা হয়।

১. প্রোডাক্ট কোথা থেকে আসে

  • বাংলাদেশে মানুষ Google-এ কী খুঁজছে (Google Ads Keyword Planner)
  • AliExpress-এ বিশ্বজুড়ে যা বেশি বিক্রি হচ্ছে
  • আমাদের ব্যবহারকারীদের প্রোডাক্ট রিকোয়েস্ট

নতুন প্রোডাক্ট তালিকায় ওঠে শুধু যদি:

  • অন্তত ২টি আলাদা উৎসে দেখা যায়, অথবা বাংলাদেশে মাসে ৫০০+ বার সার্চ হয়
  • আমদানি নিষিদ্ধ বা সীমিত তালিকায় না থাকে
  • আগের কোনো প্রোডাক্টের নকল (duplicate) না হয়
  • আসল জিনিস হয়, খবর, ব্র্যান্ড বা সার্ভিস নয় (যেমন JBL, Apple ঘড়ি বাদ, কিন্তু iPhone কভার রাখা হয়)

২. কোন তথ্য দেখি

উৎসকী জানা যায়কত ঘনঘন
Google Adsবাংলাদেশে মাসিক সার্চ, বৃদ্ধি, বিজ্ঞাপনের দরমাসে একবার
YouTubeবাংলাদেশি ভিডিও ও ভিউসপ্তাহে একবার
AliExpressচীনের দাম (অনুমান), বিশ্বজুড়ে অর্ডার২ সপ্তাহে একবার
বাংলাদেশি অনলাইন দোকানদেশে আসল বিক্রির দামসপ্তাহে একবার
Facebook Ad Libraryকতজন বিজ্ঞাপন দিচ্ছে, কয়টা ৩০+ দিন চলছে (একজন মানুষ নিজে দেখেন)সপ্তাহে একবার
শিপিং ও ডলার রেটচীন থেকে ঢাকা খরচ, ইউয়ান/ডলার রেটপ্রতিদিন

৩. স্কোর কীভাবে হয়

৭টি অংশ মিলে ১০০ নম্বর। প্রতিটি অংশের ভেতরে কোন তথ্য কত ভাগ, তা নিচে দেওয়া হলো:

বাংলাদেশে চাহিদা২৫
  • মাসিক Google সার্চ১৭.৫
  • YouTube ভিউ (৯০ দিন)৭.৫
ট্রেন্ড বৃদ্ধি১৫
  • সার্চ বৃদ্ধি (বছরে)১০.৫
  • YouTube বৃদ্ধি৪.৫
লাভের মার্জিন২০
প্রতিযোগিতা১৫
  • কয়টা দোকানে বিক্রি হয়৬
  • বাজারের সবচেয়ে কম দাম বনাম খরচ৩
  • Google বিজ্ঞাপনের দর (bid)৬
শিপিং/আমদানি সহজতা১০
ফেসবুক/ভিডিও মার্কেটিং১০
  • FB বিজ্ঞাপন, ৩০+ দিন চলছে৪
  • ভিডিওতে দেখানো সহজ২.৫
  • বাংলাদেশি YouTube ভিডিও৩.৫
রিপিট/ইমপালস কেনা৫
  • বারবার কেনা হয়২.৫
  • দাম কম, হুট করে কেনা২.৫

স্কোর দেখে কী করবেন

৮০+ টেস্ট করার মতো৬৫+ আগে যাচাই করুন৫০+ দুর্বল< ৫০ এড়িয়ে চলুন

৪. যেখানে নম্বর কাটা যায়

  • আমদানি নিষিদ্ধ বা সীমিত হলে: বাদ, স্কোর ০
  • বাজারে কেউ আমাদের খরচের চেয়েও কম দামে বেচলে: সর্বোচ্চ ৪০
  • লাভের হার ২০%-এর কম হলে: সর্বোচ্চ ৪৯
  • ব্যাটারি, ভঙ্গুর, ভারী বা সার্টিফিকেট লাগলে: শিপিং অংশে নম্বর কাটা

৫. Top বোর্ডে ওঠার শর্ত

যে প্রোডাক্টের ডেটার নির্ভরযোগ্যতা অন্তত ৫০%, শুধু সেগুলো বোর্ডে ওঠে। তথ্য না থাকলে আমরা ধরে নিই না যে সব ভালো। কম নম্বর ধরি, আর নির্ভরযোগ্যতা কমে যায়।

৬. যা এখনো অনুমান

  • চীনের পাইকারি দাম AliExpress-এর খুচরা দাম থেকে অনুমান করা। আসল সাপ্লায়ারের দাম মিলিয়ে ঠিক করা হচ্ছে।
  • বাংলাদেশের বিক্রির দাম এখন অল্প কয়েকটি দোকান থেকে আসে, যারা অনেক সময় ব্র্যান্ডের মাল বেচে।
  • শিপিং রেট গড় হিসাব। আপনার এজেন্টের রেট আলাদা হতে পারে, ক্যালকুলেটরে নিজের রেট দিয়ে দেখুন।
  • স্কোর একটা অনুমান, বিনিয়োগ পরামর্শ নয়। বড় অর্ডারের আগে অল্প স্যাম্পল দিয়ে পরীক্ষা করুন।

স্কোর প্রতি রাতে নতুন করে হিসাব হয়। সর্বশেষ: ২১ নভে, ২০২৬ · স্কোরের নিয়ম, সংস্করণ ৭